1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা করেছে : যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৫০ Time View

যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়া সম্প্রতি নতুন আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) কিছু অংশের পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষাকে তারা ‘মারাত্মক উত্তেজনা বৃদ্ধি’ আখ্যা দিয়েছে।

পিয়ংইয়ং জানায়, গত ২৬ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ তারা যা উৎক্ষেপণ করেছে সেগুলো পর্যবেক্ষণ স্যাটেলাইট উন্নয়নের প্রতি নজর রেখে করা হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এখন বলছে, এগুলো ছিল পরীক্ষামূলক উৎক্ষেপণ। সম্ভবত পূর্ণ-পাল্লার আইসিএমবি উৎক্ষেপণের আগে এসব পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি তাদের।

আইসিএমবির সর্বনিম্ন পাল্লা ৫ হাজার ৫০০ কিলোমিটার। অর্থাৎ এগুলো যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এগুলো পারমাণবিক অস্ত্র বহনের জন্য নকশা করা।

বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন উত্তর কোরিয়ার পরীক্ষা দুইটি ‘নতুন আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত’। তিনি দাবি করেন এর কোনও পরীক্ষাতেই আইসিএমবির পাল্লা কিংবা সক্ষমতা প্রদর্শন করা হয়নি। কিন্তু এই পরীক্ষাগুলো চালানো হয়েছে, নতুন সিস্টেম মূল্যায়ন করতে।

পেন্টাগন মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র এসব উৎক্ষেপণের কঠোর নিন্দা করছে, এগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক গৃহীত প্রস্তাবের লঙ্ঘন আর বলার অপেক্ষা রাখে না এগুলো উত্তেজনা বাড়াবে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলবে।’
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ