1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী

দেশে যারা হিংসা চালিয়েছে, তাদের শাস্তি পেতে হবে: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪৯ Time View

যারা হিংসায় মদত দিয়েছে কিংবা অংশ নিয়েছে, কাউকে রেহাই দেওয়া হবে না— এমনই হুঁশিয়ারি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের অভিযোগ, সামরিক অভিযানের নামে ইউক্রেনের সাধারণ মানুষকেও নিশানা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জ়েলেনস্কি বলেছেন, ‘‘আমরা ক্ষমা করব না। আমরা ভুলবও না। আমাদের ভূখণ্ডে যাঁরা হিংসা চালিয়েছেন, তাঁদের সকলকে শাস্তি পেতে হবে।’’

এর পরেই তাঁর হুঁশিয়ারি, ‘‘যারা আমাদের শহরে, আমাদের নাগরিকদের উপরে বোমা ফেলেছে, যারা সেই নির্দেশ দিয়েছে প্রত্যেককে খুঁজে খুঁজে শাস্তি দেওয়া হবে। কবর ছাড়া তোমরা পৃথিবীর কোথাও শান্তি পাবে না।’’

রুশ আক্রমণে বিপুল সংখ্যক ইউক্রেনের মানুষের মৃত্যুকে ‘পরিকল্পনামাফিক হত্যা’ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ইউক্রেন প্রশাসনের তরফে অভিযোগ তোলা হয়েছে যে, তাদের সেনা প্রবল প্রতিরোধ গড়ে তোলায় ইউক্রেনের সাধারণ মানুষকে নিশানা করছে রাশিয়া। বাদ যাচ্ছে না হাসপাতাল, স্কুলও। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া।

জেলেনস্কি শুরু থেকেই রাশিয়ার বিরুদ্ধে পিছু না হটার বার্তা দিয়েছেন। তবে তাঁর আচরণ রাশিয়াকে আরও উস্কে দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মাইকোলা আ‌জারভ।

যুদ্ধ শুরুর ১২ দিনের মধ্যে তিন বার জেলেনস্কিকে হত্যা চেষ্টা করা হয় বলে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কাল আমেরিকান বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনও জানিয়েছেন, রাশিয়া যদি কোনও ভাবে জ়েলেনস্কিকে হত্যাও করে, তা হলেও ইউক্রেনকে কাবু করা যাবে না। জেলেনস্কির অনুপস্থিতিতে কী ভাবে পরিস্থিতির মোকাবিলা করা হবে, তার বিকল্প পরিকল্পনা ইতিমধ্যেই করে তৈরি রয়েছে। কঠিন পরিস্থিতিতে জেলেনস্কির নেতৃত্বের প্রশংসাও করেন আমেরিকান বিদেশসচিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ