1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী

করোনা: বিশ্বজুড়ে আরও ৭৬২১ মৃত্যু, শনাক্ত পৌনে ১৪ লাখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৬৮ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ৭ হাজার ৬২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ২৭ হাজার ৫৫ জনে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৭৪ হাজার ৪২২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার ৯১৭ জনে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৮৫ হাজার ৯১৪ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৯৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭০ হাজার ৪৫৪ জনের। তাদের মাঝে মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ২৪১ জনের।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৪৬৯ জনের। তাদের মাঝে মারা গেছেন ৬ লাখ ৫২ হাজার ৪১৮ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, তুরস্ক, ইতালি এবং স্পেন।

ওই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৪১ নম্বরে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৯ জনের। এছাড়া এখন পর্যন্ত ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ