1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী

পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কিকে ফোন ইসরায়েলি প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৫০ Time View

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। স্থানীয় সময় শনিবার (৫ মার্চ) মস্কোয় সাক্ষাতে মিলিত হন তারা। পুতিনের সাক্ষাৎ শেষে বেনেট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেন বলে তার এক মুখপাত্র জানান।

বেনেটের ওই মুখপাত্র জানান, তিন ঘণ্টার বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান বিরোধে মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছেন বেনেট। এছাড়া যুদ্ধে ইহুদি সম্প্রদায়ের আটকেপড়া লোকদের বিষয়টিও তোলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এছাড়া ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে রাশিয়া এবং ইরানসহ বিশ্ব শক্তির মধ্যে চলমান আলোচনা নিয়েও কথা বলেন দুই নেতা।

বেনেটের মুখপাত্র জানান, রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির সঙ্গে কাজ করছেন বেনেট। পুতিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হন।

এলিসি প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মস্কো ছাড়ার আগে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে কথা হয় বেনেটের। পুতিনের সঙ্গে বেনেট তার আলোচনার বিষয় নিয়েই ম্যাঁক্রোর সঙ্গে কথা বলেন।

এলিসি প্রাসাদের একজন মুখপাত্র বলেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সমন্বয়ে তারা যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে কাজ করে যাবেন।

এদিকে ইসরায়েলে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, শরনার্থীদের চিকিৎসায় মাঠ পর্যায়ে হাসপাতাল স্থাপনের লক্ষ্যে আগামী সপ্তাহে ইউক্রেনে মেডিমেল টিম পাঠাবে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ