1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ইইউ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। অভিযানে ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।

এমন পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন।

তিনি বলেছেন, আমরা জানি এই দ্বন্দ্ব শেষ হয়নি। এটিও খুব স্পষ্ট, পুতিন যে যুদ্ধটি শুরু করেছেন, দ্রুত তা বন্ধ না করলে তার বিরুদ্ধে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।

মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই সমন্বয়ের জন্য ধন্যবাদ। আমরা একসঙ্গে রেকর্ড সময়ে নিষেধাজ্ঞার নকশা, বিকাশ এবং স্থাপন করেছি। পুতিনকে তার যুদ্ধের মূল্য দিতে বাধ্য করার জন্য আমরা একমত। আমরা এই বিষয়গুলো হালকাভাবে নেইনি। তবে এটি স্পষ্ট যে আমাদের কাজ করা দরকার।

ফন ডেয়ার লাইয়েনের বক্তব্যের পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার প্রশংসা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, এই ইউনিয়ন শক্তিশালী। এটি ঐক্যবদ্ধ এবং সেভাবেই কাজ করছে।

তিনি আরও সতর্ক করে বলেন, ইউক্রেনের যুদ্ধ খুব তাড়াতাড়ি নাও শেষ হতে পারে। এটি শেষ না হওয়া পর্যন্ত মার্কিন ও ইউরোপীয় মিত্রদের অবশ্যই রাশিয়ার ওপর কঠোর চাপ বজায় রাখতে হবে।
খবর সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ