1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী

বাইডেনকে পরোয়া করেন না সৌদি যুবরাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৬৪ Time View

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আমাকে ভুল বুঝলেও আমি তার পরোয়া করি না। তিনি যদি আমাকে ভুল ভাবেন, তাতে আমার কী করার আছে। বাইডেনের উচিত আমেরিকার স্বার্থের দিকে মন দেওয়া।

সৌদি রাজসিংহাসনের উত্তরাধিকারী বিন সালমান যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’-এ একটি সাক্ষাৎকার দিয়েছেন। বৃহস্পতিবার এটি প্রকাশ হয়েছে। ওই সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বাইডেনকে পরোয়া করেন না বলেন মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের শর্ত, সাংবাদিক জামাল খাসোগি হত্যাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিন সালমান। যুবরাজ হিসেবে অভিষিক্ত হওয়ার পর থেকে তিনিই মূলত সৌদির প্রধান নীতিনির্ধারকে পরিণত হয়েছেন বলে আলোচনা রয়েছে।

বাইডেন প্রশাসন সাংবাদিক জামাল খাসোগি হত্যার বিষয়ে মার্কিন গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করেছেন, সেখানে জামাল খাসোগি হত্যার সঙ্গে যুবরাজ বিন সামলাম জড়িত বলা হয়েছে। যদিও হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন সালমান।

জামাল খাসোগি হত্যা সম্পর্কে তিনি বলেন, আমি যদি এক হাজার মানুষকে হত্যার পকিল্পনার তালিকা তৈরি করতাম, তার মধ্যে খাসোগি থাকতেন না। চড়া দামে গুপ্তঘাতক ভাড়া করে খুন করার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি নন। তবে এ হত্যার দায় এড়াতে পারেন না উল্লেখ করে যুবরাজ এও বলেন, খাসোগিকে হত্যার জন্য আমি সরাসরি কোনো নির্দেশ দিইনি।

বিন সালমান বলেন, ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান হলেই কেবল ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে সৌদি আরব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ