1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলায় বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জেলেনস্কির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৫০ Time View

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বাহিনীর হামলার পর বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইউরোপে সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে।

এ হামলার রাশিয়াকে অভিযুক্ত করে শুক্রবার তিনি বলেন, ‘জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্টের ছয়টি চুল্লিতে আঘাত হানে রুশ সেনারা। রাশিয়া চেরনোবিল বিপর্যয়ের পুনরাবৃত্তি চায় বলেও অভিযোগ তার।’

তিনি আরও বলেন, ‘ইউরোপীয়রা দয়া করে জেগে উঠুন। আপনার রাজনীতিবিদদের বলুন, রুশ বাহিনী ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে গুলি চালিয়েছে।’

এ ঘটনার পরপরই তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইইউ, জার্মানি এবং পোল্যান্ডের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। একইসঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন জেলেনস্কি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার সেনারা চারদিক থেকে গুলি চালাচ্ছে। সেখানকার কর্মকর্তারা জানিয়েছে, গোলাবর্ষণের কারণেই প্লান্টে আগুন লেগেছে। হামলায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ