1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী

ইউক্রেনের ২৮৭০ সেনা নিহত : রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৫১ Time View

ইউক্রেনে চলমান অভিযানে ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া।

বুধবার (২ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, চলমান সংঘাতে ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩ হাজার ৭০০ জন। এ ছাড়া বন্দি করা হয়েছে আরও ৫৭২ জনকে।

যদিও রাশিয়ার তথ্যের সঙ্গে ইউক্রেনের তথ্যের কোনো মিল নেই। কারণ বুধবার (২ মার্চ) ইউক্রেনের সরকার বলেছে, রুশ হামলায় ইউক্রেনের ২ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। একই সঙ্গে রাশিয়ার ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেন ইউক্রেন কর্তৃপক্ষ।

এদিকে যুদ্ধের ৮ম দিনেও (বৃহস্পতিবার) ইউক্রেনে ব্যাপক সংঘর্ষ চলছে। এদিন ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত চারটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি।

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ