1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী

ইউক্রেন ছেড়ে ১০ লাখ মানুষ পালিয়েছে : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৫০ Time View

জাতিসংঘ জানিয়েছে, প্রায় ১০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এই ঢল গত সাত দিনের। গত বৃহস্পতিবার ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া।

বিবিসির প্রতিবেদক লুইস গুডাল বলেন, ২০১৫ সালের শরণার্থী সংকটে যুক্ত ছিল ১৩ লাখ মানুষ। ইউক্রেনে মাত্র এক সপ্তাহে সেই সংখ্যা পার করে যাচ্ছে।

টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ‘বন্দুক নিরব রাখার’ আহ্বান জানিয়েছেন যাতে করে ইউক্রেনে এখনও থেকে যাওয়া লাখ লাখ মানুষকে ‘জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করা যায়’।

সংস্থাটির ধারণা এই যুদ্ধে প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে আর তাদের ত্রাণ প্রয়োজন।

ইউক্রেনের শরণার্থীরা মূলত পশ্চিম সীমান্তবর্তী দেশগুলোতে পালাচ্ছে। পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মলডোভায় পালিয়েছে বেশিরভাগ ইউক্রেনীয় শরণার্থী।

জাতিসংঘ জানায়, গত মঙ্গলবার পর্যন্ত এসব দেশে ৮ লাখ ৩০ হাজারের বেশি ইউক্রেনীয় শরণার্থী প্রবেশ করেছে। পোল্যান্ড গ্রহণ করে ৪ লাখ ৫৩ হাজার শরণার্থী। পোলিশ সরকার জানায় প্রতিদিন প্রায় ৫০ হাজার শরণার্থী প্রবেশ করছে।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ