1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজধানীতে ৩ দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো উদ্বোধন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো: ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইলেন ভূট্টো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান প্রথম গ্র্যামি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ দালাই লামার নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

২১ মোবাইল উদ্ধার: নারীসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ Time View

রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে ২১টি মোবাইলসহ ছিনতাই চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতাররা হলেন- সাগর আহম্মেদ, জাকির হোসেন, ইমরান হোসেন, ওমর হোসেন, ইতি আক্তার ও সাথী আক্তার।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লুর এ তথ্য জানান।

এডিসি বদরুজ্জামান জিল্লু বলেন, গত ৫ জানুয়ারি তুরাগের কামারপাড়া এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি তুরাগ থানায় একটি মামলা হয়। দায়িত্বাধীন এলাকা হওয়ায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ছয়জনকে গ্রেফতার করে ডিবি পুলিশের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দু’টি সুইচ গিয়ার চাকু, ছিনিয়ে নেওয়া ২১টি মোবাইল ও ছিনতাই হওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ অভিযানে গত ২০ জানুয়ারি দিনগত রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম ও তার বন্ধু টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর পেট্রল পাম্পের সামনে থেকে আরকেআর পরিবহন নামক একটি বাসে ওঠেন। বাসটি ডাকাতির কবলে পড়ে। একপর্যায়ে একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ডাকাত দলের সদস্যরা। ওই মোবাইল ফোনের বিকাশ অ্যাকাউন্ট থেকে আসামিদের বিকাশ করা মোবাইলটি উদ্ধার করা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ