1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

আবারও নাটকে তাহসান-মিথিলা জুটি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ আগস্ট, ২০১২
  • ১১৯ Time View

প্রায় তিন বছর পর আবারো নাটকে একসাথে তারকা দম্পতি তাহসান ও মিথিলা। নাটকের নাম ‘সময় চুরি’। পরিচালনা করছেন অমিতাভ রেজা। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ শুরু হয়েছে।

অনেকদিন পর মিথিলার সঙ্গে জুটি বেঁধে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, বাস্তবের মতো নাটকেও আমাদের স্বামী-স্ত্রী হিসেবে দেখানো হবে। পাশাপাশি আমাদের সঙ্গে এ নাটকে থাকছেন একজন বিদেশিনী।

নাটকে অভিনয় প্রসঙ্গে  মিথিলা বলেন, ‘সময় চুরি’ নাটকটি গল্প আমার কাছে ভালো লেগেছে। কখনোই আমি খুব বেশি নাটকে অভিনয় করিনি। ভালো গল্প আর দক্ষ নির্মাতার কারণে আমি এ নাটকে অভিনয় করছি। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।

‘সময় চুরি’ নাটকটি এবারের ঈদে এনটিভিতে প্রচার হবে। এ নাটকটি ছাড়াও এবারের ঈদে তাহসান-মিথিলার উপস্থাপনায় চ্যানেল টোয়েন্টি ফোরে ‘হানিমুন’ নামের একটি অনুষ্ঠান প্রচারিত হবে। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হবে বলেও জানিয়েছেন তাহসান।

তাহসান ও মিথিলা একসঙ্গে প্রথম অভিনয় করেছিলেন ‘মধুরেণ সমাপয়েত’ নামের একটি নাটকে। নাটকটি পরিচালনা করেছিলেন আশফাক নিপুন। এরপর গত ৩ বছর তাদের কোন নাটকেই দেখা যায় নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ