1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কী আছে তার সফরসূচিতে দেশে দেশে কঠোর ভিসানীতি, বিদেশে পড়ার স্বপ্নে নতুন বাধা শিক্ষার্থীদের

আয়নাঘরের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিল : চিফ প্রসিকিউটর

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২০০ Time View

আয়নাঘরের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ‘আয়নাঘর কোনো কল্পনা নয়, এটি যে বাস্তব তা দেখা গেছে।
আওয়ামী লীগ এর মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছে। এর পেছনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায় আছে।’

শনিবার (১ আগস্ট) রাজধানীর উত্তরায় অবস্থিত র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আমিনুল ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত গুম-খুনের শিকার প্রায় আড়াই শতাধিক ব্যক্তির সন্ধান পাইনি।
তারা কোথায় কী অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী ও সাজেদুল ইসলাম সুমন অন্যতম। আজকে যে আয়নাঘর পরিদর্শন করেছেন, সেখানে ভিকটিমদের মধ্যে অন্যতম ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশিম আরমান। তাকে এখানে রাখা হয়েছিল।
তার বর্ণনা থেকে যে রুমটি অনুমান করেছি, সে রুমটাও দেখেছি।

তিনি আরো বলেন, আমরা বিভিন্ন বর্ণনা, সাক্ষী ও তদন্ত থেকে পেয়েছি, আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এই র‌্যাব-১-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকে রাখা হয়েছে। পরে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘গুমের সাথে যারা জড়িত এবং বন্দিশালার আলামত নষ্ট ও দেয়াল তুলে যারা গোপন কক্ষগুলো লুকানোর চেষ্টা করেছিল, তারা প্রত্যেকে বিচারের আওতায় আসবে।

আয়নাঘরের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘আয়নাঘর কোনো কল্পনা নয়, এটি যে বাস্তব তা দেখা গেছে। আওয়ামী লীগ এর মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছে। এর পেছনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায় আছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ