1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। নতুন কমিটিতে জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ মকসুদ আহমদ এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুস সালাম টিপুকে। অন্যদিকে, মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট এবং সাধারণ সম্পাদক করা হয়েছে দেলোয়ার হোসেন দিনারকে।

মকসুদ আহমদ ও মির্জা মোহাম্মদ সম্রাট এর আগে যথাক্রমে জেলা ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। নতুন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বর্তমানে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগর যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

জেলা যুবদলের কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন কয়েস আহমদ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাবিবুল বাশার হাবিবকে।

অন্যদিকে, মহানগর যুবদলের কমিটিতে সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হোসাইন আহমদ।

নতুন কমিটির দায়িত্বশীলদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ২০২২ সালের ১০ সেপ্টেম্বর ভোটের মাধ্যমে সিলেট জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন মোমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হন মোহাম্মদ মকসুদ আহমদ। একই নির্বাচনে মহানগর যুবদলের সভাপতি হন শাহনেওয়াজ বখত চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মির্জা মো. সম্রাট হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ