1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

শেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

শেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রবিবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মো. আতাহারুল ইসলাম আতা সভাপতি এবং মো. শওকত হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন। মবিনুজ্জামান মিল্টনকে সিনিয়র সহসভাপতি, আসাদুজ্জামান মানিককে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাশেম আহমেদ সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।

এতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে শেরপুর জেলা যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ