1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বার্তা এলো ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী প্রেমিকের সঙ্গে ঠাট্টা করাই কাল হলো রিধিকার বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে বর্তমান সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার বিএনপির সাড়ে ৪ হাজারের বেশি নেতাকর্মী ক্রসফায়ারের শিকার হয়েছেন: আইনমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, পুরোনো শত্রুতায় ফের উত্তাপ ‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়’ পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী ছয় মাসে একবারও রাজনৈতিক নিপীড়ন হয়নি : মাহদী আমিন

নতুন অধিনায়ক পেল নেদারল্যান্ডস

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১৫ Time View

নেদারল্যান্ডস ক্রিকেটে শুরু হলো নতুন এক অধ্যায়। চার বছরেরও বেশি সময় সফলতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার পর ডাচ অধিনায়কত্বের ব্যাটন হাতবদল হলো।
দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন সফল উইকেটকিপার-ব্যাটার স্কট এডওয়ার্ডস। আর তার স্থলাভিষিক্ত হয়ে কমলা শিবিরের নতুন ‘ক্যাপ্টেন’ হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্ভরযোগ্য তারকা অলরাউন্ডার বাস ডি লিড। চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর বাকি ম্যাচগুলো থেকেই দল পরিচালনার ভার থাকছে তার কাঁধে।

শুক্রবার বিশ্বকাপ লিগ-২ এর উট্রেখট পর্ব শেষ হওয়ার পর নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের (কেএনসিবি) প্রকাশিত এক ভিডিওতে নিজের এই সিদ্ধান্তের কথা সতীর্থদের সামনে আনুষ্ঠানিকভাবে জানান এডওয়ার্ডস।
তবে হুট করে নয়, সাবেক প্রধান কোচ রায়ান কুক ও ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘদিন আলোচনা করেই এই পথ বেছে নিয়েছেন বলে জানান তিনি।

এডওয়ার্ডস জানান, নেতৃত্বের বাড়তি চাপ সরিয়ে এখন একজন ব্যাটার ও উইকেটকিপার হিসেবে দলে নিজের সেরাটা দিতে চান তিনি। বিদায়ি বক্তব্যে সতীর্থদের ধন্যবাদ জানিয়ে ডাচ ক্রিকেটে আরো দীর্ঘ পথ হাঁটার ইচ্ছা প্রকাশ করেন এই তারকা।

২০২২ সালের জুনে পিটার সিলারের স্থলাভিষিক্ত হয়ে ডাচ দলের ভার নিয়েছিলেন এডওয়ার্ডস।
তার অধীনে ৫৬টি ওয়ানডে খেলে ২৪টিতে জয় পায় নেদারল্যান্ডস। তবে শুধু পরিসংখ্যানে তার সাফল্য মাপা কঠিন। এডওয়ার্ডসের নেতৃত্বেই বিশ্বমঞ্চে একাধিক ‘দৈত্য-বধের’ কীর্তি গড়ে ডাচরা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ধর্মশালায় পরাশক্তি দক্ষিণ আফ্রিকা এবং কলকাতায় বাংলাদেশকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল তারা। এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার দূরদর্শী নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্ট থেকেই বিদায় করে দিয়েছিল নেদারল্যান্ডস।

এডওয়ার্ডসের রেখে যাওয়া ঐতিহ্যকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন ২৬ বছর বয়সী অলরাউন্ডার বাস ডি লিডের ওপর। দায়িত্ব নিয়েই পূর্বসূরির বন্দনায় মেতেছেন নতুন ডাচ দলপতি।

ডি লিড জানান, স্কট শুধু মাঠের অধিনায়ক ছিলেন না, খেলোয়াড়দের আত্মবিশ্বাসের মূল জ্বালানি ছিলেন। তিনি বলেন, ‘অনেক সময় আমরা নিজেরাও নিজেদের ওপর আস্থা রাখতে পারতাম না, কিন্তু স্কট আমাদের বিশ্বাস করতেন। দলীয় পরিকল্পনা ও খেলোয়াড়দের ওপর তার এই অগাধ বিশ্বাসই আমাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে।’ বিদায়ি অধিনায়ককে ‘নিঃস্বার্থ নেতা’ হিসেবে আখ্যা দিয়ে তার অধীনে খেলার দারুণ অভিজ্ঞতার কথা স্মরণ করেন নতুন অধিনায়ক।

বর্তমানে বিশ্বকাপ লিগ-২ এর পয়েন্ট টেবিলে যুক্তরাষ্ট্রের ঠিক পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে ডাচরা। টুর্নামেন্টের শীর্ষ চার দল সরাসরি খেলবে বিশ্বকাপ বাছাইপর্বে। চলতি বছরের শেষ দিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে লিগ-২ এর শেষ সিরিজ খেলবে নেদারল্যান্ডস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ