1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

এক যুগ পর রোমে জেমস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

দেশ কিংবা বিদেশ যেখানেই মাইক্রোফোন হাতে উঠেছেন, সেখানেই তাকে ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। সেই ধারাবাহিকতায় এবার প্রায় দুই মাসের ইউরোপ সফরে বেরিয়েছেন দেশের জনপ্রিয় রকস্টার জেমস।

গত জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হয়েছে জেমসের ইউরোপ ট্যুর। ২৫ জুলাই লন্ডনে কনসার্টের মধ্য দিয়ে শুরু হওয়া এই সফরে রয়েছে পর্তুগাল, সাইপ্রাস, রোম, ভেনিস ও সুইডেন। প্রতিটি আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সংগীতের সেতুবন্ধন তৈরি করছেন তিনি।

এই সফরের অন্যতম আকর্ষণ ছিল পর্তুগালে জেমসের প্রথম কনসার্ট।
২৬ জুলাই দেশটির রাজধানী লিসবনে আয়োজিত সেই অনুষ্ঠানে গান পরিবেশন করেন ‘রকস্টার’। দীর্ঘদিনের প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি ছিল জেমসকে সরাসরি মঞ্চে দেখার বিশেষ সুযোগ।

তবে এবারের সফরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইতালির রোম। দীর্ঘ এক যুগ পর আবারও এই শহরের মঞ্চে উঠতে যাচ্ছেন জেমস।

আগামী ১৬ আগস্ট রোমে অনুষ্ঠিত হবে তার কনসার্ট।

এরপর জেমসের ইউরোপ সফরের আরেকটি আয়োজন হবে জলের ওপর ভাসমান শহর ভেনিসে। সফরের শেষভাগে আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনেও একটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

জেমসের মুখপাত্র ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, স্থানীয় ইভেন্ট আয়োজকদের উদ্যোগেই এসব কনসার্টের আয়োজন করা হচ্ছে। ফলে সামনে কনসার্টের সংখ্যা আরো বাড়তে পারে।
আয়োজকদের পক্ষ থেকেও এরই মধ্যে তেমন আভাস মিলেছে।

রবিন গণমাধ্যমে বলেন, ‘ইউরোপসহ অন্যান্য মহাদেশে এমন ধারাবাহিক কনসার্ট করার অভিজ্ঞতা রয়েছে জেমসের। প্রতিটি সফরে দেখা গেছে, শো নির্দিষ্ট সংখ্যার মধ্যে থাকেনি। দর্শক-শ্রোতাদের আগ্রহে বাড়াতে হয়েছে কনসার্টের সংখ্যা। যেহেতু সংগীতপ্রেমীদের ভালোবাসার আহ্বানে সাড়া দিতেই জেমস দেশ-বিদেশের মঞ্চে ছুটে যান, তাই কনসার্ট সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ