1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

বলিউডের পুরস্কারের মঞ্চে এবার যেন একচ্ছত্র আধিপত্য ‘ধুরন্ধর’-এর। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার জিতে নিয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমাটি। অন্যদিকে ‘সাইয়ারা’ ছবির সুবাদে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আনীত পাড্ডা। সেরা অভিনেতার পুরস্কার উঠেছে রণবীর সিংয়ের হাতে।

গতকাল শনিবার আইফার আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এবারের বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজ, ডিজিটাল সিনেমা ও কারিগরি বিভাগেও ছিল তারকাদের সাফল্যের ঝলক।

এবারের আসরে সবচেয়ে বেশি আলো কেড়েছে ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্রের পাশাপাশি ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আদিত্য ধর। সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন রণবীর সিং। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন সঞ্জয় দত্ত। আর নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অক্ষয় খান্না।

পরিচালনার পাশাপাশি মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনার জন্যও পুরস্কার পেয়েছেন আদিত্য ধর। এ ছাড়া সেরা সংগীত পরিচালক হয়েছেন শাশ্বত সচদেব। চিত্রগ্রহণে বিকাশ নওলাখা, সম্পাদনায় শিবকুমার ভি পানিকার এবং শব্দ পরিকল্পনায় বিশ্বদীপ চট্টোপাধ্যায় পেয়েছেন পুরস্কার। সব মিলিয়ে ১২টি বিভাগে স্বীকৃতি পেয়েছে সিনেমাটি।

‘ধুরন্ধর’-এর দাপটের মধ্যেও নিজের জায়গা করে নিয়েছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আনীত পাড্ডা। একই সিনেমার মাধ্যমে সেরা নবাগত অভিনেতার স্বীকৃতি পেয়েছেন আহান পান্ডে।

গানের বিভাগেও সাফল্য পেয়েছে ছবিটি। সেরা গীতিকারের পুরস্কার উঠেছে ইরশাদ কামিলের হাতে। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হয়েছেন ফাহিম আবদুল্লাহ এবং সেরা নারী প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল।

অন্যদিকে ‘আজাদ’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাশা থাদানি। ‘জলি এলএলবি ৩’-এর সুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন হুমা কুরেশি।

চলচ্চিত্রের বাইরে ডিজিটাল বিভাগেও ছিল জমজমাট প্রতিযোগিতা। আরিয়ান খানের পরিচালনায় অভিষেক হওয়া ‘দ্য ব্যাজেস অব বলিউড’ সিরিজটি জিতেছে চারটি পুরস্কার। সিরিজটির জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন আরিয়ান খান। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন রাঘব জুয়াল এবং সেরা অভিনেত্রী হয়েছেন অনন্যা সিং। সেরা টাইটেল ট্র্যাকের পুরস্কারও গেছে সিরিজটির ঝুলিতে।

এদিকে ‘পাতাল লোক ২’ সিরিজের জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত। একই সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিলোত্তমা সোম। সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও পেয়েছে সিরিজটি। তথ্যচিত্র বিভাগে সেরা হয়েছে ‘দ্য রোশানস’। আর সেরা বাস্তবভিত্তিক অনুষ্ঠান নির্বাচিত হয়েছে ‘দ্য ট্রেইটরস’।

ডিজিটাল সিনেমা ও আন্তর্জাতিক বিভাগে কারা সেরা

ডিজিটাল চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘বারামুল্লা’। সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও পেয়েছে সিনেমাটি। ‘স্টোলেন’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন করণ তেজপাল। একই ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মিসেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন সানিয়া মালহোত্রা।

আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।

কারিগরি বিভাগেও একাধিক পুরস্কার জিতেছে ‘ছাওয়া’। ছবিটির আবহসংগীতের জন্য স্বীকৃতি পেয়েছেন এ আর রহমান। সেরা সাউন্ড মিক্সিং বিভাগে পুরস্কার পেয়েছেন অলোক দে। আর সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার জিতেছে অ্যাসেমব্লেজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন।

সূত্র: [এনডিটিভি](https://www.ndtv.com/entertainment/dhurandhar-sweeps-top-awards-at-iifa-2026-with-best-director-best-actor-and-more-12262478)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ