1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী শততম সিনেমা ও রাজ্জাকের ‘নায়করাজ’ হয়ে ওঠার নেপথ্য কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯ ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু খুবির ৩০ শিক্ষার্থীর শাস্তি, বহিষ্কার ১০ খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি রেফারির লাল কার্ডে উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় ভরে ভরে কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’-এমন মন্তব্য করার ঘটনায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে নোটিশ জারি করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

আগামী ৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আগামী ৪ নভেম্বর ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেবেন ব্যারিস্টার ফুয়াদ।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সেখানে তিনি ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায়’ কিংবা ‘কোটি কোটি টাকা’ লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেন।

প্রসিকিউটর জানান, ব্যারিস্টার ফুয়াদের ওই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসে। এরপর আদালত স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন এবং তাঁকে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ