1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

দুই সন্তানকে নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাতৃত্বের নানা অভিজ্ঞতার মধ্যেই হ্যালোউইন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে সাদা চাদরে মাথা-মুখ ঢেকে, চোখে কালো সানগ্লাস পরে চেয়ারে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে তাঁর এই অদ্ভুত সাজের পেছনে রয়েছে মাতৃত্বের এক পরিচিত অভিজ্ঞতা।

ভিডিওতে দীপিকার কোলে ছিল ব্রেস্ট পাম্পের মেশিন। মধ্যরাতে মেশিনটির শব্দে তৈরি হয়েছে অনেকটা ভৌতিক পরিবেশ। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এটা কোনো ভৌতিক বাড়ি নয়, মধ্যরাতে ব্রেস্ট পাম্পের আওয়াজ।’

দীপিকার এই পোস্ট মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের। অনেকেই তাঁর মাতৃত্বের এই বাস্তব অভিজ্ঞতার প্রশংসা করেছেন। অভিনেত্রী হওয়ার পাশাপাশি সন্তানের যত্নে যে তিনি অন্য মায়েদের মতোই রাত জাগছেন, সেটিই ফুটে উঠেছে ভিডিওতে।

পোস্টে দীপিকা আরও ইঙ্গিত দিয়েছেন, ছোট মেয়ে দেবী ঘুমালে তবেই নিজের গোসল, খাওয়া ও শরীরচর্চার সময় পান তিনি। অর্থাৎ সন্তানদের দেখাশোনার ফাঁকেই নিজের জন্য কিছুটা সময় বের করতে হচ্ছে তাঁকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ