1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

হবিগঞ্জের বাহুবলে মিরপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার মিরপুরে একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের ছয়লেন নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

পুলিশ জানায়, সকালে ইটভাটার সামনে একটি মিনি পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আনিস হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে ঘণ্টাখানেক যানচলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ