1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

: হালের ঢালিউড ইন্ডাস্ট্রিতে নির্মাতাদের ভরসার প্রতীক অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম’ দিয়ে ক্যারিয়ার শুরু করে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় অভিনয় করে ক্রমশ নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। সেই সঙ্গে সিনেমাপ্রেমী দর্শকহৃদয়ে করে নিয়েছেন জায়গা।

বর্তমানে এই অভিনেতার হাতে রয়েছে একগুচ্ছ সিনেমা। কোনো ছবির শুটিং শেষ, কোনোটি নিয়ে চলছে প্রস্তুতি, আবার নতুন কোনো প্রকল্পে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।

সম্প্রতি একটি সিনেমায় চুক্তিস্বাক্ষর সম্পন্ন করেছেন শরিফুল রাজ। আবার আগামী কুরবানির ঈদে তার আরেকটি সিনেমা মুক্তির লক্ষ্যে কাজ করছেন তিনি। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ নির্মাণে সিনেমাটির নাম ‘কালাভুনা প্যারাডক্স’। এটি মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা একই নামের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে। এ সিনেমায় রাজের সঙ্গে থাকছেন সাবিলা নূর। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা।

এর মধ্যেই শরিফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন এক প্রযোজক। ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার এ অভিনেতার বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন এবং আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন। প্রযোজকের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে অভিনেতাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। সেখানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজকে জবাব দিতে বলা হয়েছে।

উকিল নোটিশে জানানো হয়েছে— প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি এবং এক্সক্লুসিভিটি-সংক্রান্ত শর্ত লঙ্ঘন করেছেন শরিফুল রাজ। ফলে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন প্রযোজক। তাই ৪৮ ঘণ্টার মধ্যে অভিনেতাকে জবাব দিতে বলা হয়েছে। যথা সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার সুমি প্রযোজিত ‘বরবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল গত বছরের ঈদুল ফিতরে। এরপর তার প্রযোজনায় মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিদায়’ নামে আরেকটি সিনেমা। এ ছাড়া জানা গেছে, শাকিব খানকে নিয়ে ‘নিঃস্ব’ নামের আরও একটি সিনেমা প্রযোজনার পরিকল্পনা রয়েছে প্রযোজক শাহরিন আক্তার সুমির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ