1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

দেশের তরুণদের উদ্যোক্তাদের গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের বিশেষ এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আরও ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) থেকে এসব জেলার সব উপজেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে আট জেলার আবেদন নেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি উদ্যোগ সংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা মতে, ২৮ বছরের নিচে দেশের সকল তরুণ উদ্যোক্তা এই অর্থায়ন পাবেন। অবশ্য উদ্যোক্তাকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, উদ্যোগ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদান মিলিয়ে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে দেওয়া হবে। কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। এসব আবেদন বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রথম পর্যায়ে আবেদন নেওয়া আট জেলা হলো- মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলার আবেদন গ্রহণ শেষে এবার বাকী ৫৬ জেলার তরুণদের জন্য কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ