1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পাঁচ দিনব্যাপী যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০) আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস আজ (রোববার, ১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (ক্যারাট) বাংলাদেশ ২০২৬’ শীর্ষক যৌথ মহড়াটি আগামী ২ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছালে ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়রের অংশগ্রহণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামুদ্রিক সহযোগিতার ধারাবাহিকতার অংশ।

মার্কিন দূতাবাস জানায়, ক্যারাট বাংলাদেশ ২০২৬-এর মাধ্যমে এ অঞ্চলের অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। ঘনিষ্ঠ সামরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করাও এ মহড়ার অন্যতম উদ্দেশ্য।

দূতাবাস আরও জানায়, যৌথ এ মহড়া বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ককে যুক্তরাষ্ট্রের গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরছে। একই সঙ্গে অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা লক্ষ্য অর্জনে দুই দেশের সহযোগিতা এগিয়ে নেওয়ার অঙ্গীকারও এতে প্রতিফলিত হয়েছে।

ক্যারাট বাংলাদেশ ২০২৬-এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্য দিয়ে সামুদ্রিক নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই বাহিনীর সক্ষমতা ও সহযোগিতা আরও জোরদার হবে।—বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ