1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার কাছ থেকে স্বীকৃতি পাওয়া যেকোনো তরুণের জন্যই বিশেষ কিছু। আর সেই স্বীকৃতি যদি আসে লিওনেল মেসির কাছ থেকে, আনন্দটা নিশ্চয়ই অন্যরকম। ২০২৬ সালের কোপা ট্রফির ভোটে একমাত্র মেসির কাছ থেকেই পয়েন্ট পেয়েছেন বায়ার লেভারকুসেনের আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা। বিষয়টি জানার পর বিস্ময় লুকাতে পারেননি ২০ বছর বয়সি এই ফুটবলার।

ফ্রান্স ফুটবলের প্রকাশিত ভোটের হিসাব অনুযায়ী, সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফিতে মেসি তার পছন্দের তালিকায় প্রথমে রেখেছিলেন লামিনে ইয়ামালকে, দ্বিতীয় স্থানে ছিলেন বার্সেলোনার আরেক তরুণ পাউ কুবারসি। তৃতীয় পছন্দ হিসেবে রেখেছিলেন মাজাকে। মেসি ছাড়া আর কোনো ভোটার তাকে সেরা তিনে রাখেননি। ফলে একটি পয়েন্ট পেয়েই কোপা ট্রফির তালিকার নবম স্থান দখল করেন আলজেরিয়ান মিডফিল্ডার।

শনিবার ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে লেভারকুসেনের ৪-২ গোলে হারের পর মেসির ভোট পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন মাজা। তিনি জানান, ম্যাচের আগে খবরটি শুনলেও মনোযোগ ধরে রাখতে চেয়েছিলেন খেলায়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে তার কাছে আসে কয়েকটি বার্তা ও ফোন। মাজা বলেন, ‘এটা আমি আশা করিনি। এমন একজন খেলোয়াড়ের কাছ থেকে স্বীকৃতি পাওয়া অনেক বড় সম্মানের।’

কোপা ট্রফির সেরা দশে জায়গা করে নেওয়া প্রথম আলজেরিয়ান ফুটবলারও মাজা। চলতি মৌসুমে লেভারকুসেনের হয়ে তার পারফরম্যান্স তাকে ইউরোপীয় ফুটবলে আলোচনায় এনেছে। মেসির সঙ্গে তার পরিচয়ের সূত্রও রয়েছে। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দুজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ