1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

“আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন,” বলেন এএসআই মোহাম্মদ রাজিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার এএসআই মোহাম্মদ রাজিব বলেন, “আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের বিপরীত পাশে ফুটপাতে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।”

তিনি বলেন, “আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এএসআই মোহাম্মদ রাজিব জানান, সিআইডি ক্রাইমসিম ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

এইচএসসির ফল:বিপর্যয় নাকি এটিই শিক্ষার প্রকৃত মান?

তৌফিক ইমরোজ খালিদী: যিনি মানুষ ও প্রতিষ্ঠান গড়েছেন

ফলের আতঙ্ক: শিক্ষায় আনন্দ থাকবে তো?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ