1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ

কল ড্রপ ও প্যাকেজের বিষয়ে গ্রাহকদের স্পষ্ট জানাতে হবে : আইসিটি মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

কল ড্রপ হলে গ্রাহকের টাকা কীভাবে সমন্বয় বা ফেরত দেওয়া হয় এবং মোবাইল প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত সুবিধার কী হয় এসব বিষয়ে গ্রাহকদের স্পষ্টভাবে জানাতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেছেন, কল ড্রপ ও প্যাকেজ নিয়ে গ্রাহকদের মধ্যে থাকা অভিযোগ ও বিভ্রান্তি দূর করতে অপারেটরদের আরও সচেতনতামূলক উদ্যোগ নিতে হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ‘পাওয়ারিং দ্য ফিউচার: রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশন’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, টেলিযোগাযোগ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। তবে এসব জনবান্ধব উদ্যোগের সুফল শুধু মোবাইল অপারেটরদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি সাধারণ গ্রাহকদের কাছেও পৌঁছাতে হবে।

তিনি বলেন, ঢাকায় রবি যেভাবে নেটওয়ার্ক আধুনিকায়ন করছে, তা প্রশংসনীয়। এর মাধ্যমে গ্রাহকের সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই ধরনের উন্নত সেবা দেশের অন্যান্য অঞ্চলের গ্রাহকেরাও পাবেন এটাই সরকারের প্রত্যাশা। শুধু শহরকেন্দ্রিক সেবা দিলে হবে না। গ্রাম, পাহাড়ি এলাকা ও প্রত্যন্ত অঞ্চলেও উন্নত নেটওয়ার্ক সেবা পৌঁছে দিতে হবে। গ্রামে গেলে রবি নম্বরের ব্যবহার তুলনামূলক কম দেখা যায়। তাই শহরের পাশাপাশি গ্রামেও রবির সেবার পরিধি বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, ‘আপনারা শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। গ্রাম, পাহাড়ি এলাকা ও প্রত্যন্ত অঞ্চলেও রবির সেবা নিয়ে যেতে হবে। মানুষ যেন সব জায়গায় ভালো নেটওয়ার্ক ও সেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে।’

টাওয়ার শেয়ারিংয়ের ফলে অপারেটরদের জন্য গ্রাম ও দুর্গম এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ আরও সহজ হয়েছে। এসব এলাকায় গ্রাহকেরা যেন বিভিন্ন অপারেটরের উন্নত সেবা ব্যবহার করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

গ্রাহকদের বিভিন্ন অভিযোগের বিষয়ে রবির দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, কল ড্রপ, প্যাকেজের মেয়াদ ও অব্যবহৃত ডেটা বা টাকা নিয়ে গ্রাহকদের মধ্যে নানা ধরনের অসন্তোষ রয়েছে। কল ড্রপ হলে গ্রাহকের কাছ থেকে টাকা কাটা হয় কি না, কাটা হলে তা কীভাবে ফেরত বা সমন্বয় করা হয় এসব বিষয়ে অপারেটরদের আরও পরিষ্কারভাবে জানাতে হবে।

তিনি বলেন, অনেক গ্রাহক অভিযোগ করেন, তারা ৫০০ টাকার প্যাকেজ কিনেছেন। কিন্তু প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অব্যবহৃত ডেটা বা অন্যান্য সুবিধা আর ব্যবহার করতে পারেন না। এ ধরনের প্যাকেজের শর্ত ও মেয়াদ সম্পর্কে গ্রাহকদের সহজ ভাষায় আগেই জানানো প্রয়োজন।

বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ওপর সরকারের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু মালয়েশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের চেষ্টা চলছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপের কাছ থেকেও ভবিষ্যতে আরও বিনিয়োগের প্রত্যাশা রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম এবং রবি আজিয়াটা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ