1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

কলকাতায় অগ্নিকাণ্ড: বাংলাদেশিদের সহায়তায় হেল্পলাইন চালু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি সেবা দিতে এবং আহত ও নিহতদের স্বজনদের যোগাযোগের সুবিধার্থে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন।

বুধবার (১৯ আগস্ট) উপ-হাইকমিশন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলকাতার নিউমার্কেটের অগ্নিকাণ্ডে কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে কিংবা দুর্ঘটনায় আহত ও নিহতদের বিষয়ে সার্বিক তথ্য পাওয়ার জন্য এই যোগাযোগ সেবা কার্যকর করা হয়েছে।

একই সাথে বাংলাদেশে অবস্থানরত স্বজনেরাও যেন সহজেই জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে সহায়তার জন্য উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

তার মোবাইল নম্বর +৯১ ৮২৭৪৮২১৩৫২ এবং তথ্য আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর +৮৮০১৭১৭২৯১২৬৬ ও +৯১৯৯০৩৪২৬১১৯ চালু রয়েছে।

এদিকে, এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

নিউ মার্কেট এলাকার ব্যস্ততম ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন) একটি হোটেলে এই দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ