1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

স্বপ্ন এখন শিরোপার, ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের যুবাদের সামনে। বুকভরা আত্মবিশ্বাস আর জয়ের অদম্য মানসিকতা নিয়ে ফাইনালে উঠে শিরোপার দিকে এক পা বাড়িয়ে রেখেছে লাল-সবুজের যুবারা। আফ্রিকার দেশ গ্যাবনকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্লেট পর্বের ফাইনালে জায়গা করে নিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে বাংলাদেশের যুবারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।

ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া একমাত্র গোলটি আসে ১৪ মিনিটে। রাতুলের করা সেই গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল বাংলাদেশের যুব ফুটবলাররা। এখন তাদের সামনে বাকি শুধু শিরোপা জয়ের চূড়ান্ত লড়াই।

আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে এমন সাফল্য বাংলাদেশের তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে গ্যাবনের মতো শক্তিশালী আফ্রিকান প্রতিপক্ষকে হারিয়ে গোল হজম না করে জয় তুলে নেওয়া বাংলাদেশের দলীয় সংহতি ও রক্ষণভাগের দৃঢ়তারই প্রমাণ। উল্লেখ্য, একই ভেন্যুতে ৩১ অক্টোবর (শনিবার) প্লেট পর্বের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ