1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

জাহাজের ধাক্কায় ৫ স্পিড বোটডুবি, জাহাজের তলা ফেটে ভিজে গেছে গম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

বরিশালে কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিড বোটডুবিসহ খাদ্য গুদামের তিনশ মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত জাহাজের লোকজন চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ক্ষতিগ্রস্ত জাহাজটি টেনে তীরে এনে গমগুলো খালাস করেন।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে নগরীর কীর্তনখোলার ডিসিঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কোস্ট গার্ডের জাহাজটি দুর্ঘটনা সংঘটিত করে দ্রুত বরিশাল থেকে চলে গেছে।

এ ঘটনার খবর দুপুরে বরিশালের সব স্তরের প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত খাদ্যগুলো খুব দ্রুত সময়ে স্থানান্তরের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কোস্ট গার্ডের স্বাধীন বাংলা জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ওই জাহাজের ধাক্কায় কীর্তনখোলা নদীর তীরে থাকা ডিসিঘাট সংলগ্ন পাঁচটি স্পিড বোট ডুবে যায়। পরে বিআইডব্লিউটিএর একটি জাহাজকে ধাক্কা দিয়ে অপরপাশে নোঙ্গর করা অবস্থায় খাদ্য গুদামের গম বোঝাই ডিবি পাপিয়া নামের জাহাজটিকে ধাক্কা দেয়। এতে জাহাজের নিচের অংশ ফেটে যায়। এ সময় গম বোঝাই জাহাজটি পানিতে তলিয়ে যেতে শুরু করে।

বরিশাল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সাঈদ বলেন, জাহাজে প্রায় কোটি টাকার গম রয়েছে। খাদ্য গুদামের গমগুলো খুলনা থেকে এসেছে। দুর্ঘটনার পর জাহাজ থেকে গমের বস্তাগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপর জাহাজে পানি ওঠায় প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ