1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪৫ Time View

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৩৯টি কলেজে কেউ পাস করেনি বলে জানিয়েছেন বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন। ‎শনিবার বেলা ১১টায় ফলাফল ঘোষণাকালে তিনি এ কথা জানান।

ফলাফলে দেখা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাশ করেছেন ৬১ হাজার ৮৯৪ জন। পাশের হার ৪৫.০৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন।

গত বছরের তুলনায় এ বছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও জিপিএ-৫ ও পাশের হার দুটোই কমেছে। গত বছর এই বোর্ডে পাশের হার ছিল ৫৯.৪০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ১০ হাজার ১৩৭ জন। ‎

এ বছর রাজশাহী বিভাগের আট জেলার ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে মাত্র ৯টি কলেজের সব পরীক্ষার্থী পাস করেছেন।

অধ্যাপক ইফফাত জেরীন মনে করেন, এ বছর খাতা দেখার ক্ষেত্রে প্রকৃত মূল্যায়ন করা হয়েছে এবং শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে কম মনোযোগী হওয়ায় পাশের হার কমেছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ