1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু

সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

সিরিজ ড্র করতে হলে সিলেটে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মিরপুর টেস্ট শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনেকটা নিশ্চিতই করে দিয়েছিলেন মুমিনুল হকের ভাগ্য। দল ঘোষণায় তা নিশ্চিত হলো আনুষ্ঠানিকভাবে। সিলেট টেস্ট থেকে ছিটকে গেলে অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তার জায়গায় দলে ফিরলেন অমিত হাসান।

মিরপুর টেস্টের বাংলাদেশ স্কোয়াড থেকে সিলেটে পরিবর্তন এই একটিই।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিংয়ের সময় মাঠে পড়ে গিয়ে হেলমেটের ধাক্কায় মাথায় আঘাত পান মুমিনুল। পরে তার কনকাশন বদলি হিসেবে নেওয়া হয় জাকের আলিকে।

আইসিসির কনকাশন প্রটোকল অনুযায়ী, আঘাত পাওয়ার সাত দিন পর্যন্ত শীর্ষ পর্যায়ের কোনো ম্যাচে খেলতে পারেন না ক্রিকেটাররা। মুমিনুলের সাত দিন শেষ হওয়ার কথা সিলেট টেস্টের প্রথম দিনে।

তার বদলে দলে ফেরা অমিত বাংলাদেশের হয়ে খেলেছেন একটি টেস্ট। গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২৯ রান করেন তিনি। পরে জায়গা হারান দলে।

এবারের জাতীয় লিগে প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও তৃতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৯৪ রানের ইনিংস, পরের ম্যাচে অপরাজিত থাকেন ২০১ রানে, প্রথম শ্রেণির ক্রিকেটে যা তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। বড় দৈর্ঘ্যের ক্রিকেটের দেশের সবচেয়ে সম্ভাবনাময় ব্যাটসম্যানদের একজন মনে করা হয় তাকে। ১২ সেঞ্চুরি ও ১৮ ফিফটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় ৪ হাজার ৪০, গড় ৫০.৫০।

অমিত এখন চট্টগ্রামে জাতীয় লিগের ম্যাচ খেলছেন সিলেটের হয়ে চট্টগ্রামের বিপক্ষে। শনিবার শুরু হওয়া ম্যাচে আউট হয়েছেন তিনি ৩৪ রানে। কবে তিনি টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

“এখনই আমরা ওকে জাতীয় লিগের ম্যাচ থেকে তুলে নিচ্ছি না। আরেকটি ইনিংস ওখানে ব্যাটিং করতে পারলে ভালো। খুব জরুরি মনে করলে, ম্যাচের তৃতীয় দিনের পর হয়তো তুলে নেওয়া হতে পারে ওকে।”

স্কোয়াডে ফিরলেও কেউ চোট-টোট না পেলে বা অতি নাটকীয় কিছু না হলে সিলেট টেস্টে অমিতের খেলার সম্ভাবনা সামান্যই। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে না পারা মুশফিকুর রহিম সিলেটে ফিরবেন বলে নিশ্চিত করেছেন অধিনায়ক শান্ত। মুশফিকের বদলে মিরপুরে খেলা তাওহিদ হৃদয় আর মুমিনুলের কনকাশন বদলি জাকেরের মধ্যে একজনের সিলেটে খেলার সম্ভাবনাই বেশি।

সিলেট টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার। মিরপুরে ৮ উইকেটে পরাজয়ের পর সিরিজ বাঁচাতে পরের টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন হাসান, ইবাদত হোসেন চৌধুরি, অমিত হাসান।

মাটি বাঁচানোর বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের জায়গা কোথায়?

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ