1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

৩৪ রানে ৪ উইকেট হারানোর পর বৃষ্টির বাধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View

প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। সেই ব্যবধান বাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দেওয়াই মূল টার্গেট। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতেই উল্টো বিপদে পড়েছে স্বাগতিকেরা। রোস্টন চেজের ঘূর্ণিতেই বিপর্যস্ত টাইগাররা। ফলে মাত্র ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের ইনিংসে এরপর বাগড়া দিয়েছে বৃষ্টি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান। প্রথম ইনিংসের ২৭ রান মিলিয়ে স্বাগতিকদের লিড এখন ৬১ রানের। লিটন দাস ৪ ও কনকাশন বদলি হিসেবে নামা জাকের আলী ১ রানে অপরাজিত আছেন। বৃষ্টি নামার পরপরই কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে উইকেট।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট করে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় স্বাগতিকেরা। ইনিংসের দ্বিতীয় ওভারে শামার জোসেফের বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। নিজের খেলা দ্বিতীয় বলেই কোনো রান না করে আউট হন এই ওপেনার। প্রথম ইনিংসেও মাত্র ৭ রান করেছিলেন তিনি।

এরপর সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। দুজনের জুটিতে বাংলাদেশের সংগ্রহ পৌঁছায় ২৭ রানে। কিন্তু এরপরই শুরু হয় চেজের ঘূর্ণিতে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়।

ইনিংসের ১১তম ওভারের প্রথম বলে সাদমানকে বোল্ড করেন ক্যারিবীয় অধিনায়ক। একই ওভারের চতুর্থ বলে তার শিকার হন তাওহিদ হৃদয়ও। চেজকে বড় শট খেলে চাপে ফেলতে গিয়ে উল্টো নিজের উইকেট হারান হৃদয়। তাতে ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

সেই বিপদ আরও বাড়ে পরের ওভারে। এবার চেজের বলে এলবিডব্লিউ হন নাজমুল হোসেন শান্ত। আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে রিভিউ নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে তাতেও রক্ষা হয়নি। ৩৩ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকেরা।

অধিনায়কের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন জাকের আলী। ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পাওয়া মুমিনুল হকের কনকাশন বদলি হিসেবে খেলছেন তিনি। এরপর অবশ্য বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।

এর আগে নাঈম হাসানের ঘূর্ণিতে মিরপুর টেস্টে ২৪৫ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের শুরুতে প্রতিরোধ গড়েছিলেন তেজনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভস। শরীফুল ইসলামের বলে ফেরার আগে চন্দরপল করেন ৫৬ রান। লাঞ্চের আগে ৪৬ রান করা গ্রিভসকে ফেরান নাঈম।

বিরতির পর জশুয়া বিশপকে ফেরান মেহেদী হাসান মিরাজ। এরপর এক ওভারে দুই উইকেটসহ শেষ তিন ব্যাটসম্যানকেই বিদায় করেন নাঈম। শেষ তিন উইকেটে মাত্র ৫ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে নাঈম সর্বোচ্চ ৪টি এবং মিরাজ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ