1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১২ জুলাই আদালত তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন, যা পালন করতেই এদিন তিনি আদালতে উপস্থিত হন।

জামিন পাওয়ার পরপরই আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিশা বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন, তিনি একজন নারী।

তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে এবং সে আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে সেগুলো আমি প্রকাশ করব। সেই সংক্রান্ত অনেক বিষয়ই আমার কাছে আছে, যা আমি সময়মতো প্রকাশ্যে আনব।’

মাত্র ২৭ হাজার টাকার একটি শাড়িকে কেন্দ্র করে এত বড় আইনি জটিলতা তৈরি করাকে পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দাবি করেন তানজিন তিশা।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে বিনোদন ইন্ডাস্ট্রিতে সততার সঙ্গে কাজ করার পর মাত্র ২৭ হাজার টাকার শাড়ি আত্মসাতের মিথ্যা অভিযোগে তাকে আদালতে দাঁড়াতে হয়েছে, যা যেকোনো শিল্পীর জন্যই অত্যন্ত অপমানজনক।

অভিযোগকারীর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, একজন নারী হয়ে আরেকজন নারীকে এভাবে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যেন কোনো শিল্পীকে বা অন্য কাউকে এমন হীন উদ্দেশ্যে হয়রানি না করা হয়- সেই আশাবাদ ব্যক্ত করে তিনি আদালতের কাছে ন্যায়বিচারের আস্থা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করা এবং যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে ঢাকার আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলাটি দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ