1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিদায়ের সুর আর সিঁদুর খেলায় মাতোয়ারা সনাতন ধর্মের নারীরা আখচাষি হিসেবে সরকারি প্রণোদনা নিয়েছেন রাজশাহী-৬ এমপি আবু সাঈদ চাঁদ বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট দল: আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২০৫ মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের চমক আলিস, বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ বাংলাদেশের সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান

ইউরোপে শিশুদের জন্য মডার্নার টিকা অনুমোদন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৮ Time View

মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকা নিতে পারবে ইউরোপের শিশু-কিশোররা। ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য টিকাটির অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি।

দ্বিতীয় টিকা হিসেবে শিশু-কিশোরদের জন্য ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন কর্তৃপক্ষের অনুমোদন পেল মডার্না। এর আগে গত মে মাসে ফাইজার-বায়োএনটেকের টিকা শিশুদের জন্য অনুমোদন দেয় কর্তৃপক্ষ।

ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার দুই ডোজের টিকাটি চার সপ্তাহের ব্যবধানে নেওয়া যাবে।

মে মাসের শুরুতে মডার্নার টিকাটি জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পায়। টিকাটি করোনাভাইরাসের বিরুদ্ধে মানবদেহে ৯৪ দশমিক ১০ ভাগ প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক সরকারী নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) গত বছর ১৮ ডিসেম্বর জরুরি প্রয়োজনে ব্যবহারে মডার্নার করোনা টিকার অনুমোদন দিয়েছিল। তারপর গত ৬ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শাখা সংস্থা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) ইউরোপের দেশগুলোকে এই টিকা ব্যবহারের অনুমতি দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ