1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ফেডারেল রিজার্ভে রাখা মিয়ানমারের ১০০ কোটি ডলার আটকেছিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৫১ Time View

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। এ ঘটনার পরপরই নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে রক্ষিত ১ বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা করে মিয়ানমারের সামরিক বাহিনী। তবে সেই চেষ্টা রুখে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ওই তহবিল এখন অবরুদ্ধ অবস্থায় রেখেছে নিউইয়র্ক ফেড।

মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে গত ৪ ফেব্রুয়ারি পাঠানো ওই তহবিল স্থানান্তরের অনুরোধ প্রথমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক আটকে দেয়।

এর পর মার্কিন কর্মকর্তারাও ওই তহবিল স্থানান্তরের বিষয়টি অনুমোদন না দিয়ে আটকে রাখেন।

পরে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করে ওই তহবিল স্থানান্তর স্থগিত করার বৈধ এখতিয়ার দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

মূলত মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ নির্বাচিত সরকারের প্রতিনিধিদের গ্রেফতার করে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি কমিয়ে আনতেই রিজার্ভ থেকে টাকা সরিয়ে ফেলার চেষ্টা করে দেশটির সামরিক শাসকরা।

গত নভেম্বরের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে মিয়ানমারের সেনাবাহিনী ফেব্রুয়ারির প্রথম দিন ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও নিউ জিল্যান্ড নতুন করে কড়াকড়ি আরোপ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির ওপর।

অভ্যুত্থানের পর থেকে সেখানে বিক্ষোভ দমাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৫৪ জন নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে জাতিসংঘ। গ্রেপ্তার করা হয়েছে এক হাজার সাতশর বেশি মানুষকে, যাদের মধ্যে অন্তত ২৯ জন সাংবাদিকও আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ