1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

অস্ট্রেলিয়াগামী অক্সফোর্ডের ভ্যাকসিন আটকে দিলো ইতালি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৯ Time View

ইতালি সরকার তাদের দেশে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন অস্ট্রেলিয়াতে রপ্তানির একটি চালান আটকে দিয়েছে। এ চালানের মাধ্যমে ইতালিতে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করোনার ভ্যাকসিনের আড়াই লাখ ডোজ অস্ট্রেলিয়াতে রপ্তানি হওয়ার কথা ছিল।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিয়ম অনুযায়ী, ভ্যাকসিন সরবরাহকারী কোনো কোম্পানি যদি ইইউর বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয় তা হলে সংশ্লিষ্ট দেশে ভ্যাকসিনের রফতানি বন্ধ করে দিতে পারবে। অস্ট্রেলিয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রফতানি বন্ধের মাধ্যমে সর্বপ্রথম এ নিয়মটি প্রয়োগ করল ইতালি। দেশটির এ পদক্ষেপকে ইউরোপীয় কমিশন সমর্থন জানিয়েছে বলে জানা গেছে।

এদিকে, ‘একটি চালান’ হারালে টিকাদান কর্মসূচিতে বাজে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।

অ্যাস্ট্রাজেনেকা এ বছরের প্রথম তিন মাসে ইইউভুক্ত দেশগুলোকে রফতানি চুক্তির মাত্র ৪০ শতাংশ সরবরাহের পথে রয়েছে। সরবরাহ ঘাটতির জন্য অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে উৎপাদনজনিত সমস্যার কথা বলা হয়েছে।

ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে চলতি বছরের জানুয়ারিতে অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের করোনার টিকা সরবরাহে বিলম্ব হওয়াকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছিলেন। সে সময় তিনি কোম্পানিদ্বয়ের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তোলেন।

করোনার টিকাদান কর্মসূচির মন্থর গতির জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইইউ।

গত বছরের জুনে গঠিত ইইউ ভ্যাকসিন স্কিমের আওতায় ইউরোপিয়ান কমিশন ইইউ সদস্য দেশগুলোর হয়ে টিকা কেনার বিষয়ে আলোচনা করেছিল।

এদিকে, ইতালির টিকার রফতানি আটকে দেওয়ার পদক্ষেপের ঘটনায় ইইউ বা অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার টিকা দিয়ে গত সপ্তাহে টিকাদান কার্যক্রম শুরু করে অস্ট্রেলিয়া। আজ থেকে দেশটির টিকা কার্যক্রমে অ্যাস্ট্রাজেনেকার টিকা যুক্ত হওয়ার কথা ছিল।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ