1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

ভিডিও লিংকের মাধ্যমে আদালতে সূ চি’র হাজিরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৯ Time View

সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পর গতকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) ভয়াবহ এক রক্তাক্ত দিন দেখল দেশটি। পুলিশের গুলিতে ১৮ জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর সোমবার (১ মার্চ) বিচারের জন্য ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির করা হয়েছে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সূ চিকে।

সূচির আইনজীবীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, রাজধানী নেপিডোর একটি আদালতে ভিডিও লিংকের মাধ্যমে সু চিকে হাজির করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি সূ চির বিরুদ্ধে মামলা করে সামরিক সরকার।

এদিকে গতকালের ওই সহিংসতা ও রক্তপাতের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘের প্রতিনিধি। জাতিসংঘ মানবাধিকার কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশে নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন দমন-পীড়ন ও গণগ্রেফতার গ্রহণযোগ্য নয়।

গতকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) দিনভর জান্তা সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় প্রধান শহরগুলো।

পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। রোববারের ঘটনায় সামরিক বাহিনীর প্রতি উষ্মা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। একই সঙ্গে হতাহতের ঘটনার জেরে জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে জোটটি। এরই মধ্যে অভ্যুত্থানের জেরে মিয়ানমারে সব ধরনের সহায়তা বন্ধের পাশাপাশি দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছেন ইউরোপের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ