1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

বিশ্বে করোনা থেকে সুস্থ ৯ কোটি ছুঁই ছুঁই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০ Time View

বিশ্বের দুইশ’র বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। সে তুলনায় টিকা প্রয়োগ হচ্ছে খুব সংখ্যক দেশে। এতে করে বেড়েই চলেছে করোনাক্রান্তের সংখ্যা। তবে আশার কথা, আগের চেয়ে বেড়েছে সুস্থতার হার। গত একদিনেও পৌনে চার লাখ রোগী সুস্থতা লাভ করেছেন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৯ কোটি ছুঁতে চলেছে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৮ কোটি ৯৯ লাখ ২০ হাজার ৮৬৯ জন রোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ৭৬ হাজার ৩৭৭ ভুক্তভোগী। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ৬৯৭ জন মানুষ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে প্রাণহানি ঘটেছে ৮ হাজার ৪৮ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৫ লাখ ৩৬ হাজার ৭০৩ জনে ঠেকেছে।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৩ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৬৬৯ জন মার্কিনির। যদিও সুস্থতা লাভ করেছেন ১ কোটি ৯৬ হাজারের বেশি রোগী।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ১০ লাখ ৯৬ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫৭ হাজার ৮৭ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ১ কোটি ৫ লাখ ১৭ হাজার। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ২৬৩ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৪২ লাখ ৩৫ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৮৫ হাজার ৭৪৩ জনে ঠেকেছে।

দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৪১ লাখ ৭০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ২২ হাজার ৭০৫ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩৭ লাখ ৩৬ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮৬ হাজার ৩৩২ জনের।

স্পেনে করোনার শিকার ৩১ লাখ ৮৮ হাজার মানুষ। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৬৯ হাজার ১৪২ জনে ঠেকেছে।

ইতালিতে এখন পর্যন্ত ২৯ লাখ ৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯৭ হাজার ৫০৭ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৬ লাখ ৯৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫০৩ জনের।

এছাড়া মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৯৬ হাজার ১০৭ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৮ হাজার ৪শ’ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ