1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিদায়ের সুর আর সিঁদুর খেলায় মাতোয়ারা সনাতন ধর্মের নারীরা আখচাষি হিসেবে সরকারি প্রণোদনা নিয়েছেন রাজশাহী-৬ এমপি আবু সাঈদ চাঁদ বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট দল: আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২০৫ মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের চমক আলিস, বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ বাংলাদেশের সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান

উত্তাল মিয়ানমার : অভ্যুত্থানবিরোধী মিছিলে গুলিতে নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০ Time View

মিয়ানমারে অভ্যুত্থানের পর তিন সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও, এখনও ক্ষোভে ফুঁসছে গোটা মিয়ানমার। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ মিছিলে রোববার (২৮ ফেব্রুয়ারি) পুলিশের গুলিতে এক আন্দোলনকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া গ্রেফতার হয়েছেন অর্ধশতাধিক।

১ ফেব্রুয়ারি ভোরে দেশটিতে সামরিক অভ্যুত্থান হওয়ার পর থেকে গত চার সপ্তাহ ধরে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে দেশটির জনগণ। খবর রয়টার্সের।

কিয়াও মিন হিনটিকে নামে মিয়ানমারের এক রাজনীতিক আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ডাউই শহরে একটি বিক্ষোভ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে রোববার এ হতাহতের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে একজন নিহত এবং কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন।এর আগে এক তরুণীসহ তিন বিক্ষোভকারী প্রাণ হারান পুলিশের গুলিতে।

এ ব্যাপারে জানতে গণমাধ্যমগুলো দেশটির পুলিশ বা ক্ষমতাসীন সামরিক সরকারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

সম্প্রতি নির্বাচনে অং সান সু চির দল বিপুল ভোটে জয়লাভের পর কারচুপির অভিযোগ এনে দেশটিতে সামরিক অভ্যুথান ঘটায় সেনাবাহিনী। এখনও আটক করে রাখা হয়েছে সু চিসহ দেশটির শীর্ষ অনেক নেতাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ