1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

বিপক্ষে অবস্থান: জাতিসংঘ রাষ্ট্রদূতকে বহিষ্কার করল মিয়ানমার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ Time View

সেনাশাসকদের সরাতে সাহায্য প্রার্থনা করায় নিজেদের জাতিসংঘ রাষ্ট্রদূতকে বহিষ্কার করার কথা জানিয়েছে দেশটির ক্ষমতাসীনরা।

রাষ্ট্রদূত ক্যাও মোয়ে তুন তার আবেগী ভাষণে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত কারোই সেনাদের সহযোগিতা করা উচিত হবে না।

কয়েক দশক ধরে জনগণকে দমন ও শোষণ করার জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেন রাষ্ট্রদূত তুন। তার কথায়, অবর্ণনীয় ও সহিংস পন্থায় জাতিগোষ্ঠী সংখ্যালঘুর বিরুদ্ধে হামলা চালিয়েছে তারা, যা মানবতা ও যুদ্ধাপরাধের শামিল।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে তিনি সামরিক সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে, তাদের স্বীকৃতি না দিতে এবং সহযোগিতা না করার জন্য বিশ্ব সমাজের প্রতি আবেদন জানান।

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের। অভ্যুত্থানে প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলমান রয়েছে।

রাষ্ট্রদূত তুন বলেন, আমরা আগেকার দিনে ফিরে যেতে চাই না। বার্মার জনগণ প্রতিবাদের মাধ্যমে বিশ্বকে তাই জানিয়েছে।

তার এই ভাষণের পর সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বরখাস্তের ঘোষণা দেয়া হয়।াজববিাতিসংঘ রাষ্ট্রদূতকে বহিষ্কার করল মিয়ানমার

সেনাশাসকদের সরাতে সাহায্য প্রার্থনা করায় নিজেদের জাতিসংঘ রাষ্ট্রদূতকে বহিষ্কার করার কথা জানিয়েছে দেশটির ক্ষমতাসীনরা।

রাষ্ট্রদূত ক্যাও মোয়ে তুন তার আবেগী ভাষণে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত কারোই সেনাদের সহযোগিতা করা উচিত হবে না।

কয়েক দশক ধরে জনগণকে দমন ও শোষণ করার জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেন রাষ্ট্রদূত তুন। তার কথায়, অবর্ণনীয় ও সহিংস পন্থায় জাতিগোষ্ঠী সংখ্যালঘুর বিরুদ্ধে হামলা চালিয়েছে তারা, যা মানবতা ও যুদ্ধাপরাধের শামিল।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে তিনি সামরিক সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে, তাদের স্বীকৃতি না দিতে এবং সহযোগিতা না করার জন্য বিশ্ব সমাজের প্রতি আবেদন জানান।

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের। অভ্যুত্থানে প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলমান রয়েছে।

রাষ্ট্রদূত তুন বলেন, আমরা আগেকার দিনে ফিরে যেতে চাই না। বার্মার জনগণ প্রতিবাদের মাধ্যমে বিশ্বকে তাই জানিয়েছে।

তার এই ভাষণের পর সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বরখাস্তের ঘোষণা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ