1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ২২৪৬ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪ Time View

প্রাণঘাতী করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী তাণ্ডব অব্যাহত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গণহারে টিকা প্রদান কর্মসূচি চললেও থামানো যাচ্ছে না সংক্রমণ। গত একদিনেও ৮০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে প্রাণ ঝরেছে ২২শ’ মার্কিনির।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৮০ হাজার ৬২৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২৪৬ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৫ লাখ ২৩ হাজার ৮২ জনে ঠেকেছে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯৩ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে।

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ৩৫ লাখ ৪৭ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ হাজার ৮২১ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৪৮ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৪৩ হাজার ৭২৭ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৮ লাখ ৯৮ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ৩০ হাজার ৬২৬ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১৬ লাখ ৬৫ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৪৭ হাজার ৬২০ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১১ লাখ ৮৪ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২২ হাজার ৬৭৫ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ১ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১৭ হাজার ২১৯ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩১ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৪১ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৭ লাখ ৮৩ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২৩ হাজার ১৯২ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ