1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

উদ্ধারকৃত রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাতে চায় ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৬ Time View

শুক্রবার আন্দামান সাগর থেকে ভারতের কোস্টগার্ড একটি রোহিঙ্গা নৌকা উদ্ধার করেছে। যে নৌকায় ৮১ জন জীবিত ছিলেন ও আটজন ইতোমধ্যে মারা গেছেন। উদ্ধারকৃত রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর জন্য ইতিমধ্যেই নৌকা মেরামতের কাজ শুরু করেছে তারা।

গত ১১ ফেব্রুয়ারি মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রোহিঙ্গাদের নিয়ে নৌকাটি বাংলাদেশের কক্সবাজার থেকে ছেড়ে যায়। নৌকাটিতে ৫৬ জন নারী, আটজন কিশোরী, পাঁচজন কিশোর ও ২১ জন্য প্রাপ্তবয়স্ক পুরুষ ছিলেন।

সাগরে যাত্রা শুরুর চার দিন পরে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সাগরে ভেসে থেকে যাত্রীরা তীব্র পানিশূন্যতা এবং খাদ্য ও খাবার পানির অভাবে ভুগছিলেন।

ভারতীয় কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, এ সপ্তাহের শুরুতে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং বাঁচানোর জন্য কয়েকজন রোহিঙ্গাদের কাছ থেকে তারা অনুরোধ পান।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘এটি একটি মানবিক সংকট এবং তাদের জীবন বাঁচাতে আমরা যতটা পারা যায় করছি।’

তিনি আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্ধার রোহিঙ্গাদের বাংলাদেশে কীভাবে ফেরত পাঠানো যায় তা নিয়ে কাজ করছে। ভারত নৌকাটি মেরামত অথবা পরিবর্তন করে আরেকটি নৌকা দেবে যেন তাদের নিরাপদে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।’

নৌকাটি ফেরত পাঠানোর জন্য ভারতের সরকার বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ