1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯ Time View

সিরিয়ায় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ১৭ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটির পরিচালক রামি আব্দুল রহমান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মার্কিন হামলায় গোলাবারুদভর্তি তিনটি লরি ধ্বংস হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় অন্তত ১৭ যোদ্ধা নিহত হয়েছেন।

নিহতরা সবাই ইরাকের ইরানপন্থি প্যারামিলিটারি সংগঠন পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সদস্য বলে দাবি করেছেন এ কর্মকতা।

এর আগে বৃহস্পতিবার রাতে সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি নিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের দাবি, সিরিয়ার স্থাপনাগুলো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করত। সম্প্রতি ইরাকে মার্কিনিদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এ বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

মার্কিন মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে রাতে পূর্ব সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

তিনি বলেছেন, ইরাকে মার্কিন ও জোট কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক হামলা এবং ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রমাগত হুমকির জবাবে এই হামলার অনুমোদন দেওয়া হয়েছে।

মার্কিন বাহিনীর হামলা চালিয়ে কাতায়্যিব হিজবুল্লাহ (কেএইচ) ও কাতায়্যিব সাইয়্যিদ আল-শুহাদার (কেএসএস) মতো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করেছে বলেও দাবি করেছেন পেন্টাগনের মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ