1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

খাসোগি হত্যার গোয়েন্দা প্রতিবেদন দেখেছেন বাইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬০ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছেন, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার বিস্তারিত গোয়েন্দা প্রতিবেদন তিনি ইতোমধ্যে দেখেছেন। প্রতিবেদনটি খুব শিগগিরই প্রকাশ করা হবে।

ওই গোয়েন্দা প্রতিবেদনটি তিনি পড়েছেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমি সেটি দেখেছি।’

প্রেস সেক্রেটারি জেন পিসাকি জানান, জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো সৌদি আরবের বাদশাহ সালমানের সঙ্গে ‘শিগগিরই’ বাইডেনের কথা বলার কর্মসূচি রয়েছে।

কবে নাগাদ এ কথা হতে পারে জানতে চাইলে বাইডেন কেবল বলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমি এখন পর্যন্ত তার সঙ্গে কথা বলিনি।’

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে ২০১৮ সালে খাসোগিকে হত্যা করে টুকরো টুকরো করা হয়। তিনি দি ওয়াশিংটন পোস্টের জন্য বিভিন্ন প্রবন্ধ লিখতেন।

সিআইএ এ হত্যার ঘটনায় সৌদি আরবের কার্যত নেতা যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়েছে। তবে সালমান ব্যক্তিগতভাবে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন।

বাইডেন জোরদিয়ে বলেন, তিনি সৌদি আরবের সাথে মার্কিন সম্পর্ক ‘পুনঃরুদ্ধার’ করবেন।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ