1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

জাতিসংঘের গাড়িবহরে হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০ Time View

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের একটি গাড়ির বহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা অ্যাটানাসিও ও তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আল জাজিরার এক খবরে বলা হয়, পূর্ব কঙ্গোতে ইতালির রাষ্ট্রদূত সামরিক বাহিনীর সদস্যের সঙ্গে ভ্রমণ করছিলেন। এসময় তাদের গাড়ি বহরে হামলা হয়। এতে রাষ্ট্রদূতসহ এক পুলিশ সদস্য নিহত হয়।

তবে তাৎক্ষণিকভাবে হামলায় কারা জড়িত সে সম্পর্কে কোনও কিছু জানা যায়নি। কেউ এখন পর্যন্ত এই হামলার দায়ও স্বীকার করেনি।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, গভীর বেদনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রণালয় কঙ্গোর গোমা এলাকায় ইতালিয়ান রাষ্ট্রদূত লুকা অ্যাটানাসিও‘র এবং কারাবিনিয়েরির এক পুলিশ কর্মকর্তার নিহতের খবর নিশ্চিত করছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রদূত এবং ওই সেনা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের সংস্থা মনুসকোর মিশন প্রতিষ্ঠা উপলক্ষ্যে একটি বহরে ভ্রমণ করছিলেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুসারে, রাষ্ট্রদূত অ্যাটানসিও ২০১৭ সালে কঙ্গোতে ইতালির মিশন প্রধান ছিলেন। ২০১৯ সালে তাকে রাষ্ট্রদূত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ