1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবার নতুন এক সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য, পরিকল্পনা অনুযায়ী… ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হাসপাতালে ভর্তি হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু; নিখোঁজ ২, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১ রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক ‘ডার্লিংস’-এ আলিয়ার সহ-অভিনেত্রী দিব্যার মৃত্যু ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২৪ লাখ ১১ হাজার ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪ Time View

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই থামছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৩ লাখ ৮৭ হাজার। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ১১ হাজার ৪৩৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৮ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬০০ জন। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৪ লাখ ৯৭ হাজার ১৭৪ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ২ কোটি ৮২ লাখ ৬১ হাজার ৪৭০ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৮ লাখ ৩৪ হাজার ৫১৩ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ২৯৪ জনের। তবে মৃত্যু বিবেচনায় মেক্সিকোর অবস্থান তৃতীয়।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ অবস্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯১ লাখ ৬ হাজার ১৭২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৭৬৪ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ