1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৯১ Time View

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩৬ জন। রাজ্যের বিরুধুনগরে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে অগ্নিনির্বাপন বাহিনীর ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় কারখানাটিতে আতশবাজি তৈরির জন্য কিছু রাসায়নিক মিশ্রিত করা হচ্ছিল। বারুদসহ বিপুল পরিমাণ দাহ্য পদার্থ কারখানায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় সহজেই আগুন ছড়িয়ে পড়ে।

মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী আগুনে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের তিন লাখ রুপি এবং আহতদের এক লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ