1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ১০০ গাড়ির সংঘর্ষ : নিহত ৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯ Time View

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওর্থ শহরের একটি মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রায় ১০০ গাড়ির সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত এবং আরও ৩৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রে বেশ কয়েকদিন ধরেই খারাপ আবহাওয়া বিরাজ করছে। তুষারপাত ও তুষার ঝড়ের ঘটনা ঘটছে দেশটিতে। এর ফলে দেশটিতে সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। ফোর্ট ওর্থ শহরে ওই দুর্ঘটনা ছাড়াও আরও কয়েক জায়গা সড়ক দুর্ঘটনা ঘটেছে।

ডালাস-ফোর্ট ওর্থ মহাসড়ক এবং অস্টিন এলাকার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফোর্ট ওর্থের পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল সেগুরা বলেছেন, ফোর্ট ওর্থের আই-৩৫ডব্লিউ মহাসড়কে প্রায় এক মাইল এলাকাজুড়ে ৭৫-১০০টি গাড়ির সংঘর্ষ হয়।

টুইটারে ফোর্ট ওর্থ পুলিশ এক পোস্টে জানিয়েছে, মহাসড়কে দুর্ঘটনার পর গাড়িগুলোকে এখন বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। ফোর্ট ওর্থ ফায়ার মুখপাত্র মাইক দ্রিভদাল বলেছেন, আমরা প্রতিটি গাড়ি খুঁজে দেখছি। যদি কেউ আটকা পড়ে থাকেন তাদের বের করার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ