1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন’ স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে এবার নতুন এক সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য, পরিকল্পনা অনুযায়ী… ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হাসপাতালে ভর্তি হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু; নিখোঁজ ২, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১ রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

ঢাকা থেকে এ পর্যন্ত ৬১টি সরাসরি ফ্লাইট এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পর উদ্ভূত পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২৫ অক্টোবর) থেকে রিয়াদ রুটেও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি।

বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা সাপেক্ষে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু হয়েছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং-৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এসব ফ্লাইট পরিচালিত হবে।

এছাড়া বৃহস্পতিবার থেকে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট ছাড়বে। পাশাপাশি ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে যথারীতি পরিচালিত হচ্ছে। বোয়িং-৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে এ রুটে ফ্লাইট চালানো হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এসব রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।

টিকেট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজারের বেশি যাত্রীর দুর্ভোগ

এদিকে সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় ঢাকা থেকে ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।

বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ঢাকা থেকে এ পর্যন্ত ৬১টি সরাসরি ফ্লাইট এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদে তাদের ফ্লাইট বাতিল করেছে। এ বিষয়ে এয়ারলাইন্সটির পক্ষ থেকে এখনো কোনো হালনাগাদ তথ্য জানানো হয়নি।

অন্যদিকে, বাতিল ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের; ভারতীয় এই এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

এছাড়া, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে।

তৌফিক ভাইয়ের চারটি বাক্য, আমার সাংবাদিকতার পাঠ

আট মাসেও কাটেনি অস্থিরতা: জনমনে স্বস্তি ফেরানো জরুরি

আফিম থেকে ইয়াবা: মিয়ানমারের মাদক-যুদ্ধে ভুক্তভোগী বাংলাদেশ

আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ