1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে এবার নতুন এক সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য, পরিকল্পনা অনুযায়ী… ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হাসপাতালে ভর্তি হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু; নিখোঁজ ২, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১ রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করল চীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৬ Time View

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করল চীন। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন এ তথ্য জানিয়েছে।

সিজিটিএন জানিয়েছে, ১২ই ফেব্রুয়ারি থেকে চীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এক বছরের জন্য প্রতিষ্ঠানটির লাইসেন্সও বাতিল করা হয়েছে। এ সময় চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়কে নিয়ে সংবাদ পরিবেশন করায় সমালোচনা করে সিজিটিন।

বিবিসিকে পক্ষপাতদুষ্ট আখ্যায়িত করে সিজিটিএন দাবি করেছে, নির্দিষ্ট এজেন্ডা নিয়ে রিপোর্টিং করায় ব্রিটিশ সংবামাধ্যমটির আর কোনও বিশ্বাসযোগ্যতা নেই।

চীনের এই সিদ্ধান্তের পর বিবিসি এক বিবৃতিতে জানায়, ‘চীনের এমন সিদ্ধান্তে আমরা হতাশ। বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। সারা বিশ্ব থেকে ন্যায্য ও নিরপেক্ষভাবে কোনো ভয় বা পক্ষপাতিত্ব না করে বিবিসি খবর সংগ্রহ করে। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়, এই সিদ্ধান্তের মাধ্যমে ‘গণমাধ্যমের স্বাধীনতাকে অগ্রহণযোগ্যভাবে সংকুচিত’ করেছে চীন।

এরআগে গত সপ্তাহে সিজিটিএন-এর সম্প্রচার লাইসেন্স বাতিল করে যুক্তরাজ্য। সিজিটিএন পুরোপুরিভাবে চীনা কমিউনিস্ট পার্টি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় ব্রিটিশ কর্তৃপক্ষ। এক সপ্তাহের মধ্যেই পাল্টা নিষেধাজ্ঞা দিল চীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ